ঢাকা | বঙ্গাব্দ

পিরোজপুরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
পিরোজপুরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

পিরোজপুরের নাজিরপুরে ট্রলারডুবির ঘটনার তিন দিন পর এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে দুর্ঘটনার দিনই একটি শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও ওই গৃহবধূ নিখোঁজ ছিলেন।

আজ বুধবার সকালে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মধুরাবাধ এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

পিরোজপুর জেলা ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক রায়হানুর আশরাফ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন এবং স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্ধার অভিযান চালানো হয়েছে।

নিহতের দেবর মরদেহটি শনাক্ত করেন। পরবর্তীতে প্রয়োজনীয় সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিলারশিপ নিয়োগ উৎসবের মতো, কৃষিমন্ত্রীর মন্তব্যে সংসদে তুমুল

ডিলারশিপ নিয়োগ উৎসবের মতো, কৃষিমন্ত্রীর মন্তব্যে সংসদে তুমুল