ঢাকা | বঙ্গাব্দ

ডোমারের ভোগডাবুরীতে বাস-মিনিবাস-মাইক্রো শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
ডোমারের ভোগডাবুরীতে বাস-মিনিবাস-মাইক্রো শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়ন শাখায় বাস-মিনিবাস-মাইক্রো শ্রমিক ইউনিয়ন-২২০-এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে সংগঠনটির নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও নীলফামারী জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমরানুল হক, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ভোগডাবুরীতে বাস-মিনিবাস-মাইক্রো শ্রমিক ইউনিয়ন-২২০-এর সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মী সম্মেলন শেষে ভোগডাবুরীতে শাখা বাস-মিনিবাস-মাইক্রো শ্রমিক ইউনিয়ন-২২০-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মো. রেজওয়ানুল করিম সাজি, কার্যকরী সভাপতি হিসেবে মো. নাজিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. রমজান আলীকে নির্বাচিত করা হয়।

পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার ডাক জামায়াত আম

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার ডাক জামায়াত আম