নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে বিতরণের জন্য পূজা উদ্যাপন কমিটির কাছে শাড়ি হস্তান্তর করা হয়েছে। সোমবার সকাল ১১টায় আলফাডাঙ্গায় সংসদ সদস্যের কার্যালয়ে এ শাড়ি হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ উদ্যোগের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী নারীদের প্রতি শুভেচ্ছা ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিবর্গ।
জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর