ঢাকা | বঙ্গাব্দ

সৈয়দপুরে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি ও উপহার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
সৈয়দপুরে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি ও উপহার বিতরণ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকা থেকে একটি বিশেষ ফ্লাইটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্দিষ্ট দিন আজ মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে তাঁর বহনকারী বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে সড়কপথে রংপুর মহানগরের রাধা গোবিন্দ মন্দির পূজামণ্ডপ পরিদর্শনের জন্য বাসযোগে রওনা হন তিনি।

যাত্রা পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে গাড়ি থামান প্রধানমন্ত্রী। সেখানে রাস্তার পাশে অপেক্ষমাণ শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সঙ্গে সেলফি তোলেন তিনি।

শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলা করার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন প্রধানমন্ত্রী। দেশের সরকারপ্রধানকে নিজেদের খুব কাছে পেয়ে আনন্দ ও উল্লাসে ফেটে পড়েন উপস্থিত শিক্ষার্থীরা।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
আইনি লড়াই পেরিয়ে নতুন সিনেমায় কামব্যাক করছেন জনি ডেপ

আইনি লড়াই পেরিয়ে নতুন সিনেমায় কামব্যাক করছেন জনি ডেপ