ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে, সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বিএনপি: শামা ওবায়েদ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে, সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বিএনপি: শামা ওবায়েদ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে এবং এই ধারায় প্রতিটি নাগরিক থাকবে। বিএনপি সরকার সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। সবাই মিলেমিশে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সাম্য ও ভ্রাতৃত্ব যেন সারাজীবন থাকে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। সালথা সাহা পাড়া পূজামণ্ডপে পৌঁছালে নবগঠিত উপজেলা যুবদলের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য পুলিশ ও প্রশাসন দিন-রাত কঠোর পরিশ্রম করছে। মা-বোনেরা যাতে স্বাধীনভাবে ও নিরাপত্তার সঙ্গে উৎসব পালন করতে পারেন, সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে সমঅধিকার নিয়ে উন্নয়নের ছোঁয়া ও নিরাপত্তা পাবে।

সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, বিএনপি নেতা খায়রুল বাসার আজাদ প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভাটারায় রাস্তার পাশে স্কুলবাসে অগ্নিসংযোগ

ভাটারায় রাস্তার পাশে স্কুলবাসে অগ্নিসংযোগ